অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

যমুনা ব্যাংক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসিR(JAMUNABANK) অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার ব্যাংকটির পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ব্যাংকটির মূল্যসংবেদনশীল তথ্যে এটি জানা গেছে। 

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৮২ কোটি ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১৫৪ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ২০ লাখ ৭ হাজার ১৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৫.৬৫ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.৮১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.২০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৯.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটি  ২৬ শতাংশ (১৭.৫০ শতাংশ নগদ ও ৮.৫০ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২.৯১ টাকা । আগের হিসাব বছরে যা ছিল ১.৯৫ টাকা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪.৬৭ টাকা । 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।