আজ বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন ইতিবাচক থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক ও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়েছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে শুরুতে সূচক উঠানামার মধ্য দিয়ে শুরু হয়েছিল।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন দিনশেষে ইতিবাচক ধারাতে শেষ হয়ছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৪.৪৮ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৩০৬.৬৭ কোটি টাকার শেয়ার।

আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৬৭.৮১ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ২৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫১.৯৬ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪৩.৬৯ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৪.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৪.৮৪ পয়েন্টে।

ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকা
আজ ডিএসইতে মোট ৩৭৪.৪৮ কোটি টাকার ৩৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২১৩ টির, দাম কমেছে ১২৬ টি এবং দাম অপরিবর্তিত ছিল ৫০ টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়ছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২.৩৬ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৫০৭২.২০ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৪.৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৭.৮৩ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৩ কোটি ২৭ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

সিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকা।
আজ সিএসইতে মোট ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত ছিল ২৭ টি কোম্পানির।
ব্লক মার্কেট
আজ ডিএসইর মোট লেনদেন ৩৭৪.৪৮ কোটি টাকা, ব্লক মার্কেটের লেনদেন ৪২.৮০ কোটি টাকা। সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ৩৩১.৬৮ কোটি টাকা। যা গতকাল ছিল ২৭৩.১৯ কোটি টাকার। সে হিসাবে আজ মূল মার্কেটে গতকালের চেয়ে ৫৮.৪৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।সপ্তাহের ও মাসের শেষ দিন আজ উভয় স্টক এক্সচেঞ্জে কিছু কিছু শেয়ারের বাজার মুভমেন্টে কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।
মাসের শেষ দিন শেয়ারবাজার আশা জাগিয়ে রাখল, নতুন মাসে বাজার নিয়ে মানুষের হতাশা কেটে যাবে এই প্রত্যাশা সকলের।
সপ্তাহের ও মাসের শেষ দিন আজ উভয় স্টক এক্সচেঞ্জে কিছু কিছু শেয়ারের বাজার মুভমেন্টে কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।