শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাদের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC) কোম্পানি জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে সন্ধ্যা ৭ টায় পরিচালনা পর্ষদের একটি সভা অন্যান্যদের মধ্যে বিবেচনা করার জন্য অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ (মূল+ অন্তর্বর্তী লভ্যাংশ মিলে ) নগদ লভ্যাংশ দিয়েছিল।।