অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

বাজারের মতিগতিই ধরতে পারছেন না বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেশ কিছুদিন যাবৎ বাজারের মতিগতিই ধরতে পারছেন না বিনিয়োগকারীরা।তাই ট্রেডিং করতে গিয়ে তারা হোচট খাচ্ছেন।আজ যেটা ক্রয় করছেন বাজারের লেনদেনের চিত্র দেখে পরেরদিন ই সেটার কোন লেনদেন হচ্ছেনা।অনেকে ভাল লেনদেন হতে দেখে যখন কোন শেয়ার ক্রয় করেন তিনিই আটকে যাচ্ছেন,এর ফলে বাজারের লেনদেনে গতি পাচ্ছেনা।

ইদানিং শেয়ার বাজার ঘুরছে চরকির মতো, বিনিয়োগকারীগন বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে অনেকেই। এক কথায় মানুষজন দারুন হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।
মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার টপ গেইনিং তালিকাতে থাকছে কাল সেটা চলে যাচ্ছে টপ লুজার তালিকাতে।
সংখায় অনেক শেয়ার  নিয়ে লেনদেন হয়ে, পরক্ষনেই আবার ডাউনে চলে যাচ্ছে।

আজ বুধবার , (১৮ সেপ্টেম্বর)২০২৪ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে । আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে কমেছে।

আজ ডিএসইতে মোট, ৫৫৩.৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৬৩৪.৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্মদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ৮১.৩১ কোটি টাকার।

আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৯৪.১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৫.৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৭৬.৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ১১৩ টি, দাম  কমেছে ২২৪ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানির।আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ১০ টি খাতের শেয়ার ছিল।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।