অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

বাইডেন দেখতে যাবেন টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি    

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন শুক্রবার টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি’র রোলিং ফর্ক পরিদর্শনে যাবেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে পুনরুদ্ধার প্রচেষ্টা পরিদর্শন এবং মিসিসিপি’র জনগণের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করবেন।

গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির কয়েকটি শহরে টর্নেডো আঘাত হানে। বিশেষকরে কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় দুই হাজার লোকের শহর রোলিং ফর্ক লণ্ডভণ্ড হয়ে যায়। শহরের বাড়িঘর গুলো টুকরো টুকরো, ভবন গুলো চ্যাপ্টা এবং গাড়ি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। টর্নেডোয় এখানে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে।

 

রেডক্রসের একজন কর্মকর্তা রোলিং ফর্ক শহরটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেন।

রেডক্রস শহরটিতে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। এর কর্মকর্তা জন ব্রাউন বলেন, মনে হচ্ছিল শহরটিতে বোমা ছোড়া হয়েছে।

বাইডেন রোববার মিসিসিপির জন্যে ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্যে সহায়তা উন্মুক্ত করেছেন।

উল্লেখ্য, আবহাওয়ার ভয়াবহ রূপ টর্নেডো বিষয়ে আগে থেকে ধারনা পাওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্রে বিশেষকরে মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।