গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪০৯ টি কোম্পানির লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১২১ টির, দাম কমেছে ২৪৭ টির, দাম অপরিবর্তিত ছিল ৩০টির এবং কোন লেনদেন হয়নি ১১ টি কোম্পানির।
সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে (TOP GAINER) বহুদিন পরে টেক্সটাইল খাতের এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড চলে এসেছে। সপ্তাহ জুড়ে শেয়ারটির দাম বেড়েছে ২২.৯২ শতাংশ, গত সপ্তাহে টেক্সটাইল খাতের শেয়ার শেয়ারহোল্ডারদের খুশি রেখেছিল, কেননা গত সপ্তাহে বাজার ছিল আতংকময়। একমাত্র টেক্সটাইল খাতের কিছু শেয়ার বুক ফুলিয়ে যেন বিরের মতো দাড়িয়েছিল। দাম বাড়ার শীর্ষে ২য় স্থানেও গত সপ্তাহে টেক্সটাইল খাতের শেয়ার মুন্নু ফেব্রিক্স (১৯.৬৭ শতাংশ) ছিল, এছাড়া ও গত সপ্তাহের দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে টেক্সটাইল খাতের কুইন সাউথ টেক্সটাইল, ভিএফ এস থ্রেড কোম্পানি ও এইচ আর টেক্সটাইল ছিল।

ডিএসইতে সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থায় অবস্থায় ছিল মুন্নু ফেব্রিক্স ১৯.৬৭ শতাংশ দাম বেড়েছে, তৃতীয় অবস্থায় অবস্থায় ছিল সেন্ট্রাল ইন্সুইরেন্স লিমিটেড দাম বেড়েছে ১৮.৪৫ শতাংশ।
উল্লেখ্য গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ তালিকার ৫টি ছিল টেক্সটাইল খাতের শেয়ার।
বহুদিন পরে সাপ্তাহিক গেইনার লিস্টে থাকা টেক্সটাইল খাতের শেয়ারগুলি বিনিয়োগকারীদের চাহিদার তালিকায় স্থান পেয়েছে।দেখা যাক চলতি সপ্তাহে টেক্সটাইল খাতের শেয়ারের প্রতি মানুষের কেমন চাহিদা থাকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।