আজ বুধবার (৬ মার্চ) উভয় স্টক এক্সচেঞ্জের সুচক বেড়েছে । তবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। আজ দিনের প্রথম দিকে উভয় স্টক এক্সচেঞ্জের সূচক উঠা নামা করলেও দিনশেষে উভয় স্টক এক্সচেঞ্জের সুচক বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে ৬,১৬৬.১৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায়৮.৬৩ পয়েন্ট বেড়ে ২,১০৬.৩৪ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২.৬৫ পয়েন্ট বেড়ে ১,৩৪৩.০১ পয়েন্টে অবস্থান করছে।
আজ বাজারে লেনদেন হয়েছে ৭৩০.৯৪ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৩.৭২ কোটি টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১১২.৭৮ কোটি টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৯.৮৪ পয়েন্ট বেড়ে সূচক ১৭৬৪৫.৩২ পয়েন্টে অবস্থান করছে।আজ লেনদেন হয়েছে ২২.৭২ কোটি টাকা, গতকাল লেনদেন হয়েছিল ১২.৭৪ কোটি টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯.৯৮ কোটি টাকা।আজ বাজারে লেনদেনকৃত মোট ২৪৭ টি কোম্পানির মধ্যে ১১০ টির দাম বেড়েছে। কমেছে ১০৭ টির এবং ৩০ টির দাম অপরিবর্তিত রয়েছে।
আজ উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনের শুরু থেকেই সূচক ইতিবাচক ধারাতে শুরু হয়ে শেষ পর্যন্ত ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে।বেশ কিছু হাউজে ঘুরে হাউজের অফিসারদের আজ কিছুটা উজ্জিবিত দেখে গেল। একজন বিনিয়োগকারী আগ বাড়িয়ে বললেন, সূচক বাড়লেও লেনদেন কমেছে, তবে তাতেও আমরা খুশি।
অন্য আর একজন জানালেন আজকের বাজারে নিজের শেয়ার না বাড়লে শান্তি লাগছে যে, বাজারের পতন থেমেছে। অন্য একজন প্রবীন বিনিয়োগকারী জানালেন বাজারে যা খুশি বাড়ে বাড়ুক আপত্তি নাই, তা ও যেন আর গুজব ও পেনিক বাজার না আসে।
আজকের বাজার ও গত ৩ দিনের বাজার পরিস্থিতি নিয়ে বাজার সংশ্লিষ্ট একজন নামকরা বিশ্লেষক সাথে টেলিফোনে আলাপকালে নাম প্রকাশ না করার অনুরোধে জানান , আসলে বাজারের সাভাবিকতা নেই বহুদিন যাবৎ ,বাজারের ভালো শেয়ার গুলি স্থবির হয়ে আছে,বাজার মুভমেন্টে ভালো শেয়ারের কোন এক্টিভিটি নেই।বাজার তখন সাভাবিক হবে যখন বাজারে ভালো মৌলভিত্তির শেয়ার সাভাবিক লেনদেনে ফিরবে।মৌলভিত্তির শেয়ারের বাজার মুভমেন্ট না আসলে বাজার অসাভাবিক আচরণ করতে থাকবে।তিনি পরিশেষে বলেন দেখেন আজ বাজারের টপ কন্ট্রিবিউটে ফান্ডামেন্টাল বেইজ কয়েকটি শেয়ার আসাতে আজ বাজারের চিত্র কিছুটা হলেও ইতিবাচক দেখা গিয়েছে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বাজারে এভাবে ফান্ডামেন্টাল বেইজ শেয়ার স্বাভাবিক লেনদেনে ফিরলে বাজারের আতঙ্ক কেটে যাবে এবং ণ বাজার স্বাভাবিক হবে।