দেশের বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু পদ থেকে সরে দাঁড়ালেন।
নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।
ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
নির্বাচিত সংসদ সদস্যরা কোনও ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না—বাংলাদেশ ব্যাংকের এমন বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে আব্দুল আউয়াল মিন্টু পদত্যাগ করেন। ফলে পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নির্বাচন করে।
নবনিযুক্ত চেয়ারম্যান মেলিতা মেহজাবিন বর্তমানে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৯ সালে প্রভাষক হিসেবে একই প্রতিষ্ঠানে যোগ দেন। কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
শিক্ষকতায় যোগ দেওয়ার আগে তিনি করপোরেট খাতে প্রায় পাঁচ বছর কাজ করেন। এ সময় তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও সিটিব্যাংক এনএ-এ দায়িত্ব পালন করেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।