অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

নান্দনিক ডিজাইন ও গুণগত মান নিয়ে যাত্রা শুরু করলো ফ্রেশ সিরামিকস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নান্দনিক ডিজাইন ও গুণগত মানের টাইলসের নিশ্চয়তা নিয়ে বিপণনের পরিধি বাড়িয়ে যাচ্ছে ফ্রেশ সিরামিকস। এ লক্ষ্যেই ময়মনসিংহ এলাকার গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে, শনিবার (২৪শে জুন ) ময়মনসিংহের কে বি ইসমাইল রোডে (ছোট কালীবাড়ি) ‘নান্দনিক টাইলস গ্যালারি’-এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।

ফ্রেশ সিরামিকস-এর প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম জিয়াউল ইসলাম শোরুমটির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিকস এর ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম, ব্র্যান্ড ম্যানেজার শাহজাদা ইয়াসির আরাফাত শুভ, ডেপুটি ম্যানেজার (সেলস) মোহাম্মাদ সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ (সেলস) মাসুদ রানা, ‘নান্দনিক টাইলস গ্যালারি’ -এর স্বত্বাধিকারী সুমন ঘোষ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রেশ সিরামিকস এর সকল সাইজ ও মডেলের ডিজাইন এক ছাদের নিচে এক মনোরম পরিবেশে আনার লক্ষেই তারা প্রতিনিয়ত নতুন শোরুম সংযোজন করে যাচ্ছে। তার-ই লক্ষে ২০৫০ বর্গফুটের বিস্তৃত এই নতুন এক্সক্লুসিভ শোরুমটি নির্মিত। ফ্রেশ সিরামিকস-এর বিশ্বাস এক্সক্লুসিভ শোরুমগুলোর মাধ্যমে কাস্টমাররা অনুভব করতে পারবে এক অভিনব, নান্দনিক জীবনের প্রতিশ্রুতি।

প্রেস রিলিজ

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।