পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি ‘A’ ক্যাটাগরি থেকে ‘B’ ক্যাটাগরিতে নেমে গিয়েছে । কোম্পানি দুটি হলো–বিদ্যুৎ ও জ্বালানি খাতের জায়ান্ট কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইং লিমিটেড।
কোম্পানি ২ টি গত অর্থবছরে ১০ শতাংশ ডিভিডেন্ড দিতে না পারায় ‘A’ ক্যাটাগরিতে থাকতে পারেনি।
উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাতের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২৩, সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। যার ফলে কোম্পানিটির শেয়ার ‘B‘ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
অপরদিকে, বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইং ৩০ জুন ২০২৩, সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ০২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘বি‘ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
উল্লেখ্য, কোম্পানি ২ টি আগামীকাল রবিবার (২৪শে ডিসেম্বর) থেকে ‘B’ ক্যাটাগরিতে লেনদেন হবে।