অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

তামিম ইকবাল জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে শুধু আলোচনার দাল-পালাই ছড়াচ্ছে। বেশ কয়েকমাস ধরে তার ফেরার বিষয়ে কাজ করছিল বিসিবি। এবার জানা গেল, শিগগিরই জাতীয় দলে ফেরা হবে না বাঁহাতি এই ওপেনারের।

গেল বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়েছিলেন তামিম। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তনও করেন এই ওপেনার।

কিন্তু ভারত বিশ্বকাপের আগে আবারো দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সেখান থেকে এখন পর্যন্ত দলের বাইরে রয়েছেন তিনি।

গণমাধ্যম থেকে জানা গেছে, গতকাল রোববার (১০ মার্চ) তামিম ইকবালের সঙ্গে বৈঠক হয়েছে ক্রিকেট বোর্ডের। সেখানে বোর্ডের পক্ষ থেকে দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ উপস্থিত ছিলেন। বৈঠকে তামিম তার সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি জানিয়েছেন, চলতি বছরে জাতীয় দলের জার্সিতে খেলবেন না। তবে এরপরে ঠিক কবে নাগাদ ফিরবেন, সেটি সম্পর্কে জানা যায়নি।

বাতাসে গুঞ্জন আগে ভেসেছে চন্ডিকা হাথুরুসিংহের আমলে ফিরবেন না খান সাবেব।

বিপিএল শেষেই মেরুদণ্ডের চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডন। শিরোপা উদযাপনটাও হয়নি ঠিকঠাক। দেশে ফিরেই মাঠে নেমেছেন তামিম ইকবাল, খেলছেন ডিপিএলে। এবারের আসরে তিনি খেলছেন প্রাইম ব্যাংকের জার্সিতে।

ঢাকা প্রিমিয়ার লিগে গেলো দুই মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন মোটে ৬ ম্যাচ। যদিও এই ৬ ম্যাচেই করেছেন ৩ সেঞ্চুরি। আপাতত জাতীয় দল থেকে দূরে থাকা তামিমকে এবার তাই পুরো মৌসুমই পাবে ঢাকা লিগের সাবেক চ্যাম্পিয়নরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।