অর্থ লিপি

১ জুন ২০২৬ সোমবার ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা ৭ দিন ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজারসহ সব সরকারি অফিস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সব ব্যাংক।আজ থেকে ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলবে। লেনদেনের সময়ও স্বাভাবিক থাকবে। পাশাপাশি আজ থেকে দেশের শেয়ারবাজারেও লেনদেন শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতো কাল থেকে সকাল ১০টা–বেলা ৩টা পর্যন্ত ব্যাংকে গিয়ে গ্রাহকেরা লেনদেন করতে পারবেন, তবে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

২৫ থেকে ৩১ মে (আজ) পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ রয়েছে।

গত ২৮ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে। এর ধারাবাহিকতায় একই সময়ে ব্যাংকও বন্ধ ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ রয়েছে। একই সঙ্গে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়। এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংকও সরকারি-বেসরকারি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটির নির্দেশনা জারি করে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।