ঘন ঘন লোডশেডিং এ নাকাল রাজধানীবাসী। গত কয়েক দিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় সন্ধার পরে সারারাতে ৩/৪ বার লোডশেডিং চলছে। আজ সন্ধার পরে লোডশেডিং এর আরো বেড়ে গেছে ।রাজধানীর মানুষ ঘুমাতে পারছেনা।
ঢাকার মিরপুরের ১১, ১২ সেকশনে সন্ধ্যা থেকে রাত ১ টা পর্যন্ত কমপক্ষে লোডশেডিং হয়েছে। কোথাও কোথাও আজ প্রতিবারই সর্বনিম্ন ১০ মিনিট থেকে সর্বোচ্চ ৪০–৪২ মিনিট পর্যন্ত বাসায় বিদ্যুৎ ছিল না। যে কারণে প্রায় বাসায়ই বিদ্যুৎ–বিভ্রাটের কারণে বাড়ির রিজার্ভার থেকে ছাদে পানি তোলা সম্ভব নয় বিধায়, মানুষ বিদ্যুৎ এর পাশাপাশি পানিও পাচ্ছেনা। এই গরমে বিদ্যুৎ ও পানিতে নাকাল রাজধানীবাসী?