পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ASIAPACINS) গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।
১৬ এপ্রিল ২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৩৭ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২.৩৩ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২.৫৪ টাকা। যা আগের বছরে ছিল ৪.০২ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.৫৩ টাকা, যা আগে ছিল ২১.৯৬ টাকা।
আগামী ১৫ জুন ২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল ২০২৩ তারিখ।
উল্লেখ্য, গতবছর ও কোম্পানি টি ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।