ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের কোম্পানি আল মদিনা র্ফার্মাসিউটিক্যালস লিমিটেড (AMPL) ৩০শে জুন ২০২৩, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ প্রতি শেয়ারের শেয়ার হোল্ডাররা ১ টাকা পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৫৭ টাকা, আগের বছর ইপিএস ছিল ১.৩০ টাকা ।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯.৮২ টাকা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।
আগামী ১৪ই ডিসেম্বর ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০শে অক্টোবর ২০২৩ তারিখ।
আজ মঙ্গলবার (১০ই অক্টোবর ) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হচ্ছে। অর্থাৎ আজ কোম্পানিটি যতখুশি দাম বাড়তে ও কমতে পারবে।