অর্থ লিপি

২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৯ চৈত্র ১৪৩২

ঋণনির্ভরতা ছাড়তে চায় সরকার, বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিতে গতি আনার পরিকল্পনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। সরকার টাকা ছাপিয়ে অর্থনীতিকে সচল রাখতে চায় না, বরং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়।

অর্থমন্ত্রী আরও বলেন, জিডিপির আকার বাড়ানোর সঙ্গে কর-জিডিপি অনুপাতের সরাসরি সম্পর্ক রয়েছে। অর্থনীতি চাঙা না হলে ট্যাক্স-জিডিপি রেশিও বাড়ানোও কঠিন হয়ে পরে। তাই দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির ওপর জোর দিচ্ছে সরকার।

তিনি উল্লেখ করেন, আসন্ন বাজেট প্রণয়নের ক্ষেত্রেও বিনিয়োগবান্ধব নীতিকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আস্থা রাখতে পারেন।

নীতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঘন ঘন নীতি পরিবর্তন বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক বার্তা তৈরি করে। তাই দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল নীতি কাঠামো গড়ে তোলাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।