অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ঈদে ঘরমুখো মানুষদের প্রতি ডিএমপি কমিশনারের পরামর্শ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঈদে তিলোত্তমা ঢাকা হয় ফাঁকা, সেই ফাঁকা ঢাকার ফাঁকা বাসা বাড়িতে ইতিপূর্বে অঘটনও ঘটছে।

এবার ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নগদ টাকা বা গয়না খালি বাসায় না রেখে ব্যাংক বা নিকট আত্মীয়ের কাছে রেখে যাওয়ার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

 

আজ বৃহস্পতিবার (২২শে জুন) ডিএমপি সদর দফতরে ঈদ উপলক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে এক ব্রিফে এ আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ফাঁকা ঢাকাতে যাতে চুরি ডাকাতি না হয় সে জন্য ব্যবস্থা নেবো। ঢাকাবাসীর প্রতি অনুরোধ, আপনারা যখন চার পাঁচ দিনের জন্য বাসা ফাঁকা রেখে বাড়িঘরে যাবেন, তখন দয়া করে মূল্যবান বস্তু অর্থাৎ নগদ টাকা এবং গয়না খালি বাসায় না রেখে ব্যাংকে রাখেন, নিকট আত্মীয়, বন্ধুবান্ধব বা যারা থাকবেন তাদের কাছে জমা রেখে যাবেন। ফাঁকা বাসায় কোনও দুষ্কৃতকারী যদি ঢুকে তাহলে মূল্যবান বস্তু চুরির ভয় থাকবে না।

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, আমরা আশা করছি এবার মানুষ স্বস্তিতে যানজট মুক্ত ভাবে বাড়ি ফিরতে পারবে। যেসব রাস্তা ভাঙা আছে, সেগুলো মেরামত করা হচ্ছে।

গাবতলী, মহাখালী, সায়েদাবাদে স্পেশাল ব্যবস্থাপনা থাকবে জানিয়ে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে আমাদের অবহিত করবেন। আমরা এসব বিষয় মনিটর করবো।

মহাসড়কের পাশে গরুর হাট বসানো প্রসঙ্গে কমিশনার বলেন, হাইওয়ের পাশে গরুর হাট কোনমতেই বসতে দেওয়া হবে না। কেউ বসালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গরু নিয়ে টানাটানি করা যাবে না। গাড়ির সামনে লেখা থাকবে কোন হাটে যাবে। টানাটানি করলে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদ জামাতে নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার বলেন, ঈদের জামাতে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রত্যেকটা এলাকায় ফুট ও মোবাইল পেট্রোল থাকবে। রিজার্ভ পুলিশ থাকবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।