পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার আলোচিত প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেখানে তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদের সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।
শফিকুল আলম ছুটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।