অর্থ লিপি

১৮ মার্চ ২০২৬ বুধবার ৪ চৈত্র ১৪৩২

ইমাম বাটন ট্যানারি ব্যবসা (লেদার ইউনিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (IMAMBUTTON) ট্যানারি ব্যবসা (লেদার ইউনিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ ,কারখানা প্রাঙ্গণে,৪৯/এ , সাগরিকা রোড, ফৌজদারহাট হেভি আই/এ, পাহাড়তলী, চট্টগ্রামে একটি ট্যানারি ব্যবসা (লেদার ইউনিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটির মোট ব্যয় হবে ১১.৫৫ কোটি টাকা। কোম্পানিটি শুরুতে প্রাথমিক বিনিয়োগ করবে ৪.২৫ কোটি টাকা। বাকি ৭.৩ কোটি টাকা ধাপে ধাপে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে । কারখানার (লেদার ইউনিট) এলাকা প্রায় ১৯৫০০ বর্গফুট এবং অফিস এলাকা ১০০০ বর্গফুট, উৎপাদন ক্ষমতা বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া এবং প্রতি বছর প্রত্যাশিত লাভ হবে ২ কোটি টাকা।

যাহার ফলে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের মুনাফার প্রবৃদ্ধি হবে বলে আশা করছেন কোম্পানির কর্তৃপক্ষ।

আলোচিত কোম্পানিটির আজ সকাল ১১ টা  পর্যন্ত বাজারে  ২৩ হাজার ১৬ টি শেয়ার হাতবদল হয়েছে।কোম্পানিটির আজ সর্বোচ্চ ২০৮ দরে লেনদেন হয়েছে ,গতকাল কোম্পানিটির ক্লোজিংদাম ছিল ১৯৭.৯০ টাকা,আজ কোম্পানিটি গতদিনের চেয়ে ১০ টাকা বেড়ে ২০৭.৮ টাকায় আজ লেনদেন শেষ চলছে

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।