দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণে সুদের হার সাড়ে ১৫ শতাংশ ছাড়িয়েছে।এখন থেকে এসব প্রতিষ্ঠান ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। আর আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ করিডোর হবে ২ শতাংশ। অর্থাৎ আগের ঋণ ও আমানতে করিডোর রেট ০.৫০ শতাংশ কমানো হয়েছে।করিডোর কমলেও স্মার্ট রেট বাড়ায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদের হার দাড়িয়েছে ১৫.৫৫ শতাংশ।
আজ বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করেছে।

মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট রেট) বেড়েছে। বর্তমানে স্মার্ট রেট এখন ১০.৫৫ শতাংশ। অর্থাৎ এপ্রিল থেকে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদের হার বেড়ে দাঁড়াতে পারে ১৫.৫৫ শতাংশ। এক কথায় করিডোর রেট কমলেও স্মার্ট রেট বেড়ে যাওয়ায় কমে ঋণ পাবে না গ্রাহকরা। এছাড়া আমানতে সুদের হার দাঁড়াবে ১২.৫৫ শতাংশ।
সার্বিক পরিস্থিতি নিয়ে একজন প্রবীণ অর্থনীতিবিধ বলেন যা অবস্থা দেশে এই বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদের হার এবং আমানতে সুদের হার কোথায় গিয়ে দাঁড়াবে বলা যায় না।এভাবে ঋণে সুদের হার বাড়তে থাকলে দেশের ব্যবসায়ীদের দারুণভাবে ভোগাবে।