পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি লাইন আনুমানিক এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই লাইনের মেশিনারিজের মেইনটেন্যান্সের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত টাইলস উৎপাদনের লাইন-৩ ও লাইন-৪ বন্ধ থাকবে। এ সময়ে কোম্পানির বাকী দুটি লাইনে (লাইন-১ ও লাইন-২) স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলবে।
মেইনটেন্যান্স কার্যক্রম শেষ হবার পর আলোচিত লাইনে উৎপাদন শুরু হলে কোম্পানির পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।