অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

আইস্ক্রিনে দেখা যাবে ‘নীলচক্র’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অত্যাধুনিক সাইবার দুনিয়া। একটি ক্লিক, একটি ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্পে নির্মিত আরিফন শুভ, মন্দিরা চক্রবর্তী অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।

চলতি বছরের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর দর্শক প্রশংসিত হয়। তারকাবহুল এই সিনেমাটি আসছে দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের পর্দায়!

সম্প্রতি ‘নীলচক্র’ সিনেমার একটি টিজার প্রকাশ করে এই ঘোষণা দেয় আইস্ক্রিন। এবার জানা গেল, কবে থেকে ওটিটিতে দেখা যাবে শুভ-মন্দিরা জুটির এই সিনেমা!

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে আইস্ক্রিনে দেখা যাবে শুভ-মন্দিরার ‘নীলচক্র’, সেই হিসেবে আজ দিন শেষে রাত ১২ টায় চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে অটিটিতে।

নীলচক্র মুভি ট্রেলার

সিনেমাটি নিয়ে পরিচালক মিঠু খান আগেই বলছেন, আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না।

‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ-মন্দিরা। তার সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।