সম্প্রতি আইফোনের জন্য নতুন সফটওয়্যার আপডেট আইওএস ১৭ সবার জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। বেশ কিছু নতুন নিরাপত্তা ফিচারের ওপর জোর দেওয়া হয়েছে এবারের আপডেটে। ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখার লক্ষ্যে অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ নামের বিশেষ আপডেট আনা হয়েছে।
‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধায় ব্যবহারকারীর আইফোন চুরি হলেও ফোনে বা আইক্লাউডে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংক বা ইমেইল আইডিতে প্রবেশ করতে পরবে না অন্য কেউ। ফলে চোরেরা পাসকোড জেনে গেলেও আইফোন ব্যবহারকারীর ফেস আইডি ও আঙ্গুলের ছাপ ছাড়া তাদের আইডিতে প্রবেশ করতে পারবে না।
আইফোনের অপারেটিং সিস্টেম ১৭.৩ সংস্করণে এই ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধার পাশাপাশি আরেকটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। আর এটি হলো, চুরি হওয়া আইফোনের পাসকোড পরিবর্তনের সুবিধা বন্ধের সুযোগ। এর ফলে ব্যবহারকারীরা তাদের তথ্যের সুরক্ষায় চুরি হওয়া ফোনের অবস্থান শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পাশাপাশি তাদের আইফোনের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করতে পারবেন।
অপারেটিং সিস্টেম আইওএস ১৭.৩ উন্মোচনের ঘোষণায় অ্যাপল জানায়, আপডেট সংস্করণে ব্যবহারকারীর নিরাপত্তা সুবিধার্থে তাদের ফেস আইডি বা টাচ আইডি দিতে হবে। এজন্য এক ঘণ্টার মধ্যে একটি বায়োমেট্রিক প্রমাণ প্রক্রিয়া পূরণ করতে হবে। আইফোনের প্রকৃত মালিক যখন নিজ বাড়ি বা কর্মস্থলের মতো পরিচিত স্থান থেকে দূরে থাকবেন, কেবল তখনই প্রমাণের এই প্রক্রিয়ার প্রয়োজন পড়বে।
‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধা চালু করতে প্রথমে ব্যবহারকারীকে নিজের আইফোনে থাকা সেটিং অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ফেস আইডি ও পাসকোড বাছাই করলে ফিচারটি চালু হয়ে যাবে।
তথ্যসূত্র: অ্যাপল সাপোর্ট, ম্যাক রিউমারস
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।