দেশের অতি ধনীদের ওপর আয়করের হার বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ করহার বর্তমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে, যা ২০২৭-২৮ অর্থবছর থেকে কার্যকর হতে পারে।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিকরিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি বলেন, আগামী অর্থবছরের পরের বছর থেকেই এই বাড়তি করহার কার্যকর করার লক্ষ্য রয়েছে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করা হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, বছরে ১ কোটি থেকে ৫ কোটি টাকা বা তার বেশি আয় করা ‘সুপার রিচ’ শ্রেণির করদাতাদের একটি অংশকে এই নতুন কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে রাজস্ব আহরণ বাড়াতে আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।