অর্থ লিপি

৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ২৩ আশ্বিন ১৪৩৩

শেয়ারবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি ডিবিএ’র

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে চলমান তারল্য সংকট মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা জোরদারে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার সীমা প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা এবং এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এ বিষয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সই করা একটি চিঠি মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে দেওয়া হয়েছে।

এর অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের কাছেও পাঠানো হয়েছে।

ডিবিএ বলেছে, পুঁজিবাজারে বিনিয়োগ ও এর উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের চালু করা বিশেষ তহবিল সুবিধা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, বাজারের তারল্য ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে। বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত এ তহবিল গঠন করতে পারে। এর বর্তমান মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা।

ডিবিএর প্রস্তাব অনুযায়ী, তহবিলের সীমা ৩০০ কোটি টাকা করার পাশাপাশি এর মেয়াদ ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত বাড়াতে হবে।

সংগঠনটি মনে করে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও এ সুবিধা অব্যাহত ও সম্প্রসারিত হলে পুঁজিবাজারে তারল্য, গভীরতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদার হবে।

পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে ডিবিএ।

সুত্রঃ বাসস

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।