বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ অবলোপন ও পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক রবিবার সব তফশিলি ব্যাংককে নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, যেসব ঋণ ‘মন্দ’ বা ‘ক্ষতিকর’ হিসেবে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা কম, সেসব ঋণ অবলোপন করা যাবে। ব্যাংকগুলো সময়ানুক্রমিক অগ্রাধিকারের ভিত্তিতে মন্দ ও ক্ষতিকর ঋণ অবলোপন করতে পারবে।
নতুন প্রজ্ঞাপনের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, ঋণ অবলোপনের আগে ঋণগ্রহীতাকে বাধ্যতামূলকভাবে লিখিত নোটিশ প্রদান করতে হবে। সংশ্লিষ্ট ঋণ হিসাব অবলোপনের অন্তত ৩০ কার্যদিবস আগে এই নোটিশ দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মওকুফকৃত ঋণ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যেতে পারে, যা ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আওতায় হতে হবে। যেসব ব্যাংকের এই নীতিমালা এখনও নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে নতুন নীতি প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।