অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকার ৪৭৭ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকার মোট ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে, মরোক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে এই পণ্য।

এতে মোট ব্যয় হবে ৪৭৭ কোটি ২৩ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২০ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন: দরকষাকষিতে স্টারলিংকের খরচ কমাল সরকার: ফয়েজ আহমদ

বৈঠক সূত্রে জানা গেছে, কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে মোট ৪৭৭ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ১২তম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির আর একটি প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ৩২৪ কোটি ৫২ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৬৬৫ মার্কিন ডলার।

আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

এছাড়া দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ১৬তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। এটিও অনুমোদন দিয়েছে কমিটি।

এই ইউরিয়া সার কিনতে মোট ব্যয় হবে ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪১৭ দশমিক ২৫ মার্কিন ডলার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।