শেয়ারবাজারে তালিকাভুক্ত ফুয়েল ও পাওয়ার খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড (LINDEBD) ১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে।
কোম্পানিটি ৩১ শে মার্চ ২০২৫, শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ-১) (জানুয়ারি ২৫- মার্চ ২৫) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (জানুয়ারি ২৫ – মার্চ ২৫) (ইপিএস) হয়েছে ৫.২৯ টাকা। গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ৬.৩৯ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে কমেছে।
কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২৫, প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১.৮০ টাকা, যা আগের বছরে ছিল ৩.২২ টাকা।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৩৪.৬৩ টাকা।