অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চলতি মার্চ মাসে দেশে ছুটির উৎসব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল সন্ধায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ রোববার (২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হল। এ বছরের খ্রিষ্টীয় মার্চ মাসের সঙ্গে হিজরি রমজান মাসের কিছুটা মিল আছে।

সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদুল ফিতরের মোট ৫ দিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে। এছাড়া মার্চে আরও কয়েক দিন সরকারি ছুটি রয়েছে।

সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ শবেকদর ও জুমাতুল বিদা। এছাড়া ঈদুল ফিতরে ২৯, ৩০, ৩১ মার্চ ও ( ১,২ এপ্রিলসহ মোট পাঁচ দিন ছুটি) ।

ঐচ্ছিক ছুটি: খ্রিস্টান পর্ব) ৫ মার্চ ভস্ম বুধবার এবং (হিন্দু পর্ব) ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব।

৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ধরে প্রজ্ঞাপনে ছুটির তালিকা করা হয়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের আগে দুই দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট ৫ দিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

এদিকে, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোয় ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সর্বশেষ ক্লাস হয়েছে ২৭ ফেব্রুয়ারি। সে হিসেবে একটানা বন্ধ থাকবে ৪০ দিন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।