দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসিয়ের সঙ্গে পেরোল চুক্তি সই করেছে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি করে।
চুক্তি অনুযায়ী, রূপালী লাইফ ইনস্যুরেন্সের সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে রূপালী লাইফ ইনস্যুরেন্সের কর্মীরা ক্রেডিট কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং রূপালী লাইফ ইনস্যুরেন্সের এএমডি অ্যান্ড সিএফও মিঠুন চন্দ্র পাল; কোম্পানি সেক্রেটারি মো. আমিরুল ইসলাম; ইভিপি মো. আব্দুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা