অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা উৎপাদনে ফিরেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা সাময়িক বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে। রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত এ কারখানাটিতে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ অক্টোবর কারখানাটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।কোম্পানিটি জানায়, আজ ৩১ অক্টোবর থেকে কিছু ইউনিটে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে গ্যাস সরবরাহের সংযুক্তি নেই।

কোম্পানিটি আরও জানায়, কারখানা সাময়িক বন্ধ রাখার ঘোষণায় যেসব শ্রমিক, স্টাফ চাকরি ছেড়েছে; তাদের শ্রম আইন অনুযায়ী সকল বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।