অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা, মুনাফা বাড়লেও লভ্যাংশ প্রদান হার বাড়েনি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল পিএলসি (SQURTEX) গত ৩০ শে জুন ২০২৫, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি  আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩২ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ৩.২০ টাকা করে পাবেন।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭.২৪ টাকা, যা আগের বছর আয়  ছিল (EPS) ৫.৮৯ টাকা ।কোম্পানিটির  আলোচিত বছরে মুনাফা বাড়লেও লভ্যাংশ প্রদান হার বাড়েনি।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে  কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫.২৫ টাকা । আগের বছর ক্যাশ ফ্লো ছিল (১২.৫৯)  টাকা ।শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ৮৬ পয়সা।আগের বছর  ৫১.৮২ টাকা

আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর ২০২৫ তারিখ

উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে কমতে পারবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।