শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১২ টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১২ টি হলোঃ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনডেক্স এগ্রো লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, মুন্নু সিরামিক , মুন্নু এগ্রো , ই-জেনারেশন লিমিটেড, আনলিমা ইয়ার্ন লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড , কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সী পার্ল বীচ।
কোম্পানিগুলোর মধ্যেঃ
২৩ অক্টোবর লভ্যাংশ ঘোষণা করবে আর্গন ডেনিমস ও ইভিন্স টেক্সটাইল।
২৪ অক্টোবর লভ্যাংশ ঘোষণা করবে ই-জেনারেশন , মুন্নু ফেব্রিক্স , ইনডেক্স এগ্রো ও কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
২৬ অক্টোবর লভ্যাংশ ঘোষণা করবে কপারটেক ও আনলিমা ইয়ার্ন।
২৭ অক্টোবর লভ্যাংশ ঘোষণা করবে সী পার্ল বীচ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ।
২৮ অক্টোবর লভ্যাংশ ঘোষণা করবে মুন্নু সিরামিক ও মুন্নু এগ্রো।
কোম্পানিগুলো বোর্ড সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।