অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুগ্ধজাত খাদ্যপণ্যের দাম বাড়ছে বিশ্বব্যাপী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বব্যাপী সরবরাহ সংকটের মধ্যেই বাড়তি চাহিদার কারণে বাড়ছে দুগ্ধজাত খাদ্যপণ্যের দাম। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ ব্যবধানে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে দুগ্ধজাত পণ্যের দাম।

এদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের (এফএও) মাসিক প্রতিবেদনে জানিয়েছে, গত আগস্টে বছর ব্যবধানে সর্বোচ্চ দামে দুগ্ধজাত পণ্য বিক্রি হয়েছে বিশ্ববাজারে।

নানা ব্র্যান্ডের গুঁড়োদুধ, ল্যাকটোজ, পনির-বছরব্যাপীই এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকে বিশ্ববাজারে। কখনও উৎপাদনে ঘাটতি, আবার কখনও সময় মতো সরবরাহ না পাওয়ার শঙ্কার বিপরীতে চাহিদা বৃদ্ধি-এসব কারণে বেড়ে যায় পণ্যের দাম।

এমন নানা কারণে দুগ্ধজাত পণ্যের বিশ্ববাজারে দেখা দিয়েছে দাম বৃদ্ধির প্রবণতা। গ্লোবাল ডেইরি ট্রেড-জিডিটি’র নিলামের তথ্য বিশ্লেষণ করে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, গত সপ্তাহে দুগ্ধজাত পণ্যের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বেড়েছে চাহিদা ও বিক্রি।

হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, আগের নিলামে দাম কমলেও গত সপ্তাহে এসে ল্যাক্টোজের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের গড়মূল্য পৌঁছেছে ৮৯৬ ডলারে। এই নিলামে সবচেয়ে বেশি দাম বেড়েছে মোজারেলা পনিরের। এটির দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতিটনের গড়মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫১ ডলারে।

এর আগে চলতি মাসের শুরুতেই জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও জানিয়েছে, গত জুলাইয়ের চেয়ে আগস্টে বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ২.২ শতাংশ। বছর ব্যবধানে অর্থাৎ গত বছরের আগস্টের তুলনায় এবার আগস্টে ১৪.২ শতাংশ বেশি দামে বিক্রি হয়েছে এসব পণ্য। এমন দাম বৃদ্ধির পেছনে চাহিদার বাড়ার কথা জানিয়েছে সংস্থাটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।