শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির (ISLAMIBANK) করপোরেট উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক সেন্টারের শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির করপোরেট উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক সেন্টার তার হাতে থাকা ৩৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ পিএলসি মাধ্যমে পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে তিনি ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেন।
উল্লেখ্য, করপোরেট উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক সেন্টার গত ২৭ জুন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।