অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন পেয়েছে আল আমিন কেমিক্যাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ওভার দ্যা কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানি আল আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

১০ টাকা অভিহিত মূল্যের আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটিকে ২৫ কোটি টাকার মূলধন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বর্তমানে আল-আমিন কেমিক্যালের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা ২৫ কোটি টাকা মূলধন বৃদ্ধির পর এর পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত হবে। ২০২২ সালে ওটিসি মার্কেটের দুর্দশাগ্রস্ত কোম্পানি আল-আমিন কেমিক্যালের মালিকানা কিনে নেন ক্রিকেটার সাকিব-আল হাসান ও  আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান। কোম্পানিটির ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন তারা।

আলআমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ২০০২ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১০ কোটি ৪৪ লাখ টাকা। ডিএসইর তথ্যানুসারে বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ শতাংশ শেয়ার রয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ৫ লাখ ৯০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা হয়েছে। ওটিসিতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকায় লেনদেন হয়েছে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।