অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

রাজবাড়ীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজবাড়ীর রেল যোগাযোগ সারা দেশের সঙ্গে তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (২রা মে) সকাল সাড়ে ৭টায় শহরের ২নং রেলগেট এলাকায় মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, দৌলতদিয়া ও খুলনা রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল সোয়া ১০টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন…

রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ

রাজবাড়ি রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পৌনে ৩ ঘণ্টা কাজ করে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বর্তমানে রাজবাড়ি থেকে সব রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

রাজবাড়ি রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, বগি লাইনচ্যুতের পর থেকে উদ্ধার হওয়া পর্যন্ত এ রুটে শুধুমাত্র দৌলতদিয়া থেকে পোড়াদহগামী লোকাল শাটল ট্রেনটি চলাচলের শিডিউল ছিল।

যে কারণে ওই একটি ট্রেনই শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। দুর্ঘটনার পর ওই ট্রেনটি পাঁচুরিয়া রেলস্টেশনে দাঁড় করে রাখা হয়। বগি উদ্ধারের পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।