শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬ টি ব্যাংকের মধ্যে সম্প্রতি ৩১ টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে, ব্যাংকগুলি ৩১ ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে।
১। আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। রেকর্ড তারিখ ৯ই জুন। আগামী ১৮ই আগষ্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
২। ব্যাংক এশিয়া লিমিটেড
১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা। ইপিএস ১.৭৯ টাকা, সম্পদ মূল্য ২৫.২২ টাকা।
৩। ব্র্যাক ব্যাংক পিএলসি
ব্যাংকটি শেয়ারহোল্ডারেদর ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস। ৭ই মে রেকর্ড তারিখ ও ৩০শে মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
৪। সিটি ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
আগামী ৩০শে মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩শে এপ্রিল।
৫। ঢাকা ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।আগামী ২৫ জুন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯শে মে।
৬। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। যার মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ১৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। আগামী ৯ই জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ই মে।
৭। ইষ্টার্ণ ব্যাংক পিএলসি
ব্যাংকটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকি ১২.৫০ শতাংশ বোনাস। রেকর্ড তারিখ ২রা এপ্রিল। ২৯শে এপ্রিল ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
৮। এক্সিম ব্যাংক লিমিটেড
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ। আগামী ২৪শে জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬শে মে।
৯। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আগামী ২৪ জুন ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬শে মে ।
১০। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি
৩১ ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আগামী ৮ই আগস্ট হাইব্রিড সিস্টেমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ই জুন।
১১। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না। আগামী ১১ই জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ই মে।
১২। ইসলামী ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আগামী ২৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ই মে ।
১৩। আইএফআইসি ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আগামী ২৭শে জুন হাইব্রিড প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬শে মে ।
১৪। যমুনা ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩। তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ২৬ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৮.৫০ শতাংশ বোনাস। আগামী ২৩শে জুলাই ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬শে মে।
১৫। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
৩১ শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগামী ৩০শে মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ই মে।
১৬। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
আগামী ১৩ই জুন হাইব্রিড সিস্টেমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০শে মে।
১৭। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আগামী ১লা আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২রা জুন।
১৮। এনআরবি ব্যাংক লিমিটেড
৩১ ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। উদ্যোক্তা পরিচালকদের জন্য এর পরিমাণ হবে ৬ শতাংশ। আগামী ২৭শে জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।
১৯। এনআরবিসি ব্যাংক পিএলসি
৩১ ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১১ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগামী ১৩ই জুন ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১শে মে ।
২০। ওয়ান ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর ৩.৫০ শতাংশ নগদ ও ৩.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। আগামী ২৫শে জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬শে মে।
২১। প্রিমিয়ার ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১২.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।আগামী ১২ই জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১শে মে ।
২২। প্রাইম ব্যাংক পিএলসি
গত ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের সাড়ে ১৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগামী ৩০শে মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ই মে।
২৪। পূবালী ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মাঝে ১২.৫ শতাংশ নগদ এবং অবশিষ্ট ১২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আগামী ৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ই মে।
২৪। রুপালী ব্যাংক লিমিটেড
কোন লভ্যাংশ দেয়নি। ইপিএস ১.৩৫ টাকা, যা আগের বছরে ছিল ০.৬১ টাকা। এনএভি ৩৬.৯০ টাকা। রেকর্ড ১২ জুন।
২৫। এসবিএসি ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২২শে জুন হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯শে মে ।
২৬। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১৪ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
২৭। সাউথইস্ট ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। আগামী ১২ই আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ই জুন ।
২৮। ট্রাস্ট ব্যাংক লিমিটেড
৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ৮ শতাংশ বোনাস।
আগামী ১৬ই জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মে।
২৯। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
৩১ ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ, আর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আগামী ৩০ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ মে।
৩০। ইউনিয়ন ব্যাংক পিএলসি
৩১শে ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ। আগামী ১২ই আগস্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ই জুন।
৩১। উত্তরা ব্যাংক পিএলসি
৩১ ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী সাড়ে ১২.৫০ শতাংশ বোনাস। আগামী ৩০শে মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ই মে।
এ বছর তুলনামূলক বিচারে বেশির ভাগ ব্যাংকই প্রেক্ষাপট ও দামের দিক বিবেচনায় নিলে চমৎকার লভ্যাংশ ঘোষণা করছে। এর মধ্যে কয়েকটি ব্যাংকের দারুন লভ্যাংশ ঘোষণা এসেছে, যাদের ডিভিডে ইয়েল্ড বেশ ভালো হয়েছে।
যারা সময় নিয়ে বিনিয়োগ করে তাদের অনেকেরই বিনিয়োগের তালিকায় ব্যাংক খাতের শেয়ার থাকে।