অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের (DELTALIFE) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।

কোম্পানিটির  ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড(ECRL)। ৩১ডিসেম্বর, ২০২৩ সাল পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবৃতি এবং রেটিং তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের উপর ভিত্তি করে “AAA” হিসাবে রেটিং সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার ছিল ৩ হাজার ৯০৬ কোটি টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৯৬২ কোটি টাকা। অর্থাৎ ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির তহবিলের আকার কমেছে ৫৬ কোটি টাকা। আলোচ্য সময়ে জীবন বীমা কোম্পানিটির ব্যয় ছিল ৩৪৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৫৬ কোটি টাকা।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ। ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের একই হারে লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।