অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণে সুদের হার সাড়ে ১৫ শতাংশ ছাড়িয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের আর্থিক প্রতিষ্ঠান ফাইন্যান্স কোম্পানিগুলোর  ঋণে সুদের হার সাড়ে ১৫ শতাংশ ছাড়িয়েছে।এখন থেকে এসব প্রতিষ্ঠান মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ শতাংশ সুদ নিতে পারবে। আর আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ করিডোর হবে শতাংশ। অর্থাৎ আগের ঋণ আমানতে করিডোর রেট .৫০ শতাংশ কমানো হয়েছে।করিডোর কমলেও স্মার্ট রেট বাড়ায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদের হার দাড়িয়েছে ১৫.৫৫ শতাংশ।

আজ বুধবার ( এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করেছে।

আগামীকাল থেকে নতুন করে আহরণ করা আমানত বিতরণ করা ঋণের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রযোজ্য হবে। এছাড়া আগের প্রজ্ঞাপনের অন্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট রেট) বেড়েছে। বর্তমানে স্মার্ট রেট এখন ১০.৫৫ শতাংশ। অর্থাৎ এপ্রিল থেকে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদের হার বেড়ে দাঁড়াতে পারে ১৫.৫৫ শতাংশ। এক কথায় করিডোর রেট কমলেও স্মার্ট রেট বেড়ে যাওয়ায় কমে ঋণ পাবে না গ্রাহকরা। এছাড়া আমানতে সুদের হার দাঁড়াবে ১২.৫৫ শতাংশ।

সার্বিক পরিস্থিতি নিয়ে একজন প্রবীণ অর্থনীতিবিধ বলেন যা অবস্থা দেশে এই বছর ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদের হার  এবং আমানতে সুদের হার কোথায় গিয়ে দাঁড়াবে  বলা যায় না।এভাবে ঋণে সুদের হার বাড়তে থাকলে দেশের ব্যবসায়ীদের দারুণভাবে ভোগাবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।