অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

তরমুজ পিস হিসেবে বিক্রি ওয়াইজ ঘাটে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তরমুজ  পিস হিসেবে তরমুজ বিক্রি হচ্ছে রাজধানীর ওয়াইজ ঘাটে। সেই তরমুজ কারওয়ান বাজারসহ সব জায়গায় বিক্রি হচ্ছে কেজি হিসেবে। অথচ এটি বেআইনি।

এ ছাড়া ওয়াইজ ঘাটে পাঁচ থেকে থেকে সাত কেজির একটি তরমুজের দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা। সেটি খুচরা ক্রেতাকে কেজি দরে কিনতে হচ্ছে চার থেকে পাঁচ শ টাকায়। এটি দৃশ্যমান হলেও কোনো অভিযানে প্রভাব পড়েনি।

ঢাকায় সব তরমুজ আসে বিভিন্ন জেলা থেকে। সবচেয়ে বড় তরমুজের আড়ত রাজধানীর ওয়াইজঘাটে। সেখান থেকে কারওয়ান বাজারের পাইকাররা তরমুজ কেনেন। খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে কিনে বিক্রি করে সাধারণ মানুষের কাছে।

ওয়াইজ ঘাটে ১০০ পিস তরমুজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকায়। অর্থাৎ একটির দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা। যেগুলোর একেকটির ওজন পাঁচ থেকে সাত কেজি।

সদরঘাটের একাধিক পাইকার জানান, ২৮ হাজার টাকায় ১০০ পিস তরমুজ বিক্রি করলে লেবার খরচসহ এক পিস তরমুজের দাম পড়ে ৩০৮ টাকা।
আরেক ব্যবসায়ী বলছেন, কারওয়ান বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আড়তদার সেজে কেজি দরে তরমুজ বিক্রি করছে, যা সম্পূর্ণ বেআইনি।

ওয়াইজ ঘাট থেকে পিস হিসেবে কেনা তরমুজ কারওয়ান বাজারে কেজি দরে খুচরায় বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। এতে সাত কেজির একটি তরমুজের দাম পড়ছে ৫০০ টাকা।খুচরা ব্যবসায়ীরা বলছে, আড়তদারদের কাছ থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে বহন খরচ বেশি বলে, দাম বাড়তি।

এ পরিস্থিতিতে তরমুজ না খেয়ে প্রতিবাদ জানাচ্ছে নগরবাসী। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখনও আশ্বাস দিচ্ছে দাম নিয়ন্ত্রণের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।