অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ সিলেটে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (৪ঠা মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে । সিলেটে দুদলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ভারতের পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বৈরথ নিয়ে উত্তেজনা থাকে সবচেয়ে বেশি। মাঠের সেই উত্তাপ ছড়িয়ে পড়ে দুই দেশের সমর্থকের মধ্যে। প্রতিবেশী ভারতের সঙ্গে ‘অন দ্য ফিল্ড অথবা অব দ্য ফিল্ড’ লড়াই লম্বা সময় ধরে হলেও শ্রীলঙ্কার বিপক্ষে উত্তাপ সৃষ্টি হচ্ছে ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে।

কলম্বোয় অনুষ্ঠিত তিন জাতি টি২০ টুর্নামেন্টের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে অধিনায়ক সাকিব আল হাসান খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নিচ্ছিলেন। লাথি দিয়ে ভাঙেন ড্রেসিংরুমের দরজার কাচ। এ নিয়ে লঙ্কাকাণ্ড হয়েছিল। সে ম্যাচে লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ দলের ফাইনালে উন্নীত হওয়া এবং বাঁহাতি স্পিনার নাজমুল অপুর নাগিন নৃত্য দেখে বেজায় ক্ষেপে ছিলেন লঙ্কানরা।

তখন থেকে দু’দলের ক্রিকেট ম্যাচ মানেই নানা ঘটনার সমারোহ। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচের কিছু মুহূর্ত সতেজ থাকবে আরও অনেক বছর।

অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করা নিয়ে ক্রিকেটবিশ্বে পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন বিজ্ঞরা। দিল্লির সে ম্যাচের বারুদে আগুন ছুড়েছিলেন সাকিব। বিশ্বকাপের পর আজ আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ টি২০ সিরিজে লঙ্কান অলরাউন্ডার ম্যাথুস থাকলেও খেলছেন না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব। ম্যাথুসের শ্রীলঙ্কা নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দলের সঙ্গে কতটা লড়াই জমাতে পারে, তা দেখার এবং উপভোগ করার একটা ব্যাপার থাকছেই।

ঘরের মাঠে সিরিজ জিততে প্রতিজ্ঞাবদ্ধ হলেও নিজেদের ফেভারিট মানছে না বাংলাদেশ। বরং সফরকারীদের সমীহ করেই টি-টোয়েন্টি মিশন শুরু করতে চান নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে ক্রিকেটারদের বিপিএল পারফরম্যান্স। অন্যদিকে, বেশ জোরেশোরেই নিজেদের ফেভারিট দাবি করলেন লঙ্কান কোচ। যদিও নিষেধাজ্ঞায় তারা পাচ্ছেন না নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

রোববার মাঠের অনুশীলনেও বেশ চনমনে ছিল বাংলাদেশ দল। নেটে ভাগ হয়ে পেসার এবং স্পিনারদের সামলান রিয়াদ, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকাররা। নিবিড়ভাবে যা পর্যবেক্ষণ করেন দুই নতুন কোচ হেম্প ও আন্দ্রে অ্যাডামস। একদম শেষদিকে নেটে আসেন দ্বিতীয় বারের মতো বাংলাদেশ দলে ডাক পাওয়া জাকের আলী। বিপিএলে ভালো পারফর্ম করে দলে আসলেও তার অন্তর্ভুক্তি চমকে দিয়েছে অনেককেই।

অনুশীলন শুরুর আগেই আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনে হাজির হন শ্রীলঙ্কান অধিনায়ক। চা বাগানের মনোরম পরিবেশে ট্রফি উঁচিয়ে হয়তো স্বাগতিকদের একটা বার্তাই দিতে চাইলেন, সহজ হবে না এই সিরিজটা।

মুখোমুখি ১৩ দেখায় এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টিতে জয় আছে শ্রীলঙ্কার। ৪টিতে জিতেছে বাংলাদেশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।