শেয়ারশেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি খাতের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড (EGEN) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.৩৮ টাকা।
মবিল যমুনার ২য় প্রান্তিকে মুনাফা বেড়েছে
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৮০ টাকা।

গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.৬৯ টাকা। যা আগের বছর ছিল ২২.৫০ টাকা।