সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্স (সাবেক টুইটার) মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাসের অস্টিনে একটি নতুন অফিস খুলেছে । সেই অফিসে চলতি বছরের শেষ নাগাদ ১০০ কন্টেন্ট মডারেটর নিয়োগ দেবে বিলিয়নিয়ার ইলন মাস্কের কোম্পানিটি।
এক্স প্ল্যাটফর্মে শিশু যৌন শোষণ সংশ্লিষ্ট কন্টেন্ট নিয়ন্ত্রণে কোম্পানির থাকা নীতির লঙ্ঘন করায় গত বছর ১২ দশমিক ৪ মিলিয়ন অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে শনিবার (২৭শে জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের হেড অব বিজনেস অপারেশনস জো বেনারোচ বলেন, টেক্সাসের অস্টিনে অবস্থিত নতুন অফিসটিতে ১০০ জন কন্টেন্ট মডারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। তারা মূলত প্ল্যাটফর্মটিতে শিশু নির্যাতন বিষয়ক কন্টেন্টগুলো নিয়ন্ত্রণে কাজ করবেন। এ বছরের শেষ নাগাদ ১০০ জন কন্টেন্ট মডারেটর নিয়োগের লক্ষ্য পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
মাস্কের এক্স আইনি লড়াইয়ের মুখে!
মূলত যোগ্যতাসম্পন্ন কর্মী পাওয়ার ওপর ভিত্তি করে বছরের শেষ নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে উল্লেখ করেন তিনি।
শিশু যৌন শোষণ সংশ্লিষ্ট কন্টেন্ট নিয়ন্ত্রণের পাশাপাশি অস্টিনে অবস্থিত কোম্পানিটির নতুন অফিসটি এক্স প্ল্যাটফর্মে অন্যান্য ধরনের ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণেও কাজ করবে বলে জানিয়েছে এক্স।
এদিকে ৩১শে জানুয়ারি মার্কিন সিনেটের অনলাইনে শিশু যৌন শোষণ বিষয়ে শুনানি হওয়ার কথা হয়েছে। তার আগেই ইলন মাস্ক মালিকানাধীন কোম্পানিটি তাদের নতুন ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি সেন্টার অব এক্সিলেন্স’ নীতির ঘোষণা দিয়েছে। ওই শুনানিতে মেটা প্ল্যাটফর্ম, স্ন্যাপ, টিকটক ও ডিসকোর্ডের প্রধান নির্বাহীদের পাশাপাশি এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোর সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।