অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালিতে সোনার খনির সুড়ঙ্গ ধসে নিহত ৭৩

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সোনার খনির সুড়ঙ্গ ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আফ্রিকার দেশ মালিতে। খনির টানেল ধসে পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি ৪০ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে। তবে সোনার খনির স্থানীয় কর্মকর্তা ওমার সিদিবে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রচণ্ড শব্দের পর টানেলে এ ধস শুরু হয়। পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল।

মা হারালেন আরিফিন শুভ

প্রতিবেদনে বলা হয়, গেলো শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়লেও, এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মৃতের সংখ্যা জানা যায়নি। তবে স্বর্ণ খনির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি বলছে, টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক মারা গেছে।

ওমার সিদিবে বলেন, সোনার খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক নিয়োজিত ছিলেন। তাদের অনুসন্ধানকাজও এখন শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।

দেশটির খনিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি। মালির সরকার নিহতদের শোক সন্তপ্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।

এ ছাড়া খনির এলাকার কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা মেনে চলতে এবং শুধু সোনার প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতে বলেছে দেশটির সরকার।

মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারণ খনির বেশির ভাগ শ্রমিক সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে থাকেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।