অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

পণ্য আমদানিতে পর্যাপ্ত ডলার চায় বাণিজ্য মন্ত্রণালয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। ওই সময় বাড়তি চাহিদাকে সামনে রেখে ৬টি নিত্যপণ্য আমদানিতে পর্যাপ্ত ডলার সরবরাহ রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল বুধবার (৩রা জানুয়ারি) রমজান উপলক্ষে পণ্যের আমদানি পরিস্থিতি পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, এখনও ডলার সংকটের কারণে এলসি খুলতে সমস্যা হচ্ছে। এর থেকে উত্তরণে অন্তত ৬টি পণ্য আমদানিতে যেন পর্যাপ্ত ডলার সরবরাহ করা হয়, সে জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হবে। পণ্যগুলো হলো– ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি, মশুর ডাল, ছোলা ও খেজুর।

ডলার কয়েকটি মুদ্রার বিপরীতে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

ভোগ্যপণ্য আমদানিতে ডলারের কোন কোটা চাওয়া হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, সেভাবে কোটা হয়তো চাওয়া হবে না। তবে এলসি খুলতে ডলার সরবরাহ বাড়ানোর বিষয়ে বলা হবে। একই সঙ্গে এসব ভোগ্যপণ্য আমদানিতে বেসরকারি ব্যাংকগুলো যেন কম বা শূন্য মার্জিনে এলসি খোলে সে বিষয়ে অনুরোধ জানানো হবে।

ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১.৭ বিলিয়ন ডলার

তিনি বলেন, আমদানিমূল্যের ওপর নির্ভর করে পণ্যের দাম। জাহাজে আনতে কত খরচ হয়, বীমায় কত দিতে হয় ইত্যাদি হিসাবনিকাশ করে দাম নির্ধারণ হয়। আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকলে এখানেও দাম বেশি হবে, কম হলে কম হবে। পর্যালোচনায় দেখা গেছে, ভোজ্যতেল ও চিনির দাম আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল আছে। ডাল, ছোলার দামও স্থিতিশীল। পেঁয়াজের দাম কমে যাবে। তাই সার্বিকভাবে বলা হয় রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে।

তপন কান্তি ঘোষ বলেন, রমজানের প্রথম সাত দিন ভোক্তারা একটু বেশি কেনাকাটা করেন। এ কারণে তখন দাম একটু বেশি হয়ে যায়। ভোক্তাদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে। রোজার প্রথম কয়েকটা দিন যাওয়ার পর দাম কমে আসে, স্থিতিশীল হয়ে যায়। আগে কিনলে ক্রেতারা লাভবান হতে পারবেন না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।