অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বাণিজ্য মেলা শুরু হবে আগামী সপ্তাহে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি জানুয়ারি মাসের ২০ অথবা ২১শে জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করার পরিকল্পনা নিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) লক্ষ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

গত শনিবার (১৩ই জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গিয়েছে। 

দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় মেলায়। 

দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশচীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে(বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শহরের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। 

১৯৯৫ সাল থেকে ঢাকায় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। অবশ্য মহামারি করোনার কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি।

জানা গিয়েছে বছরও রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশচায়না ফ্রেন্ডশিপ একজিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে মেলা। এরই মধ্য মেলার স্টল প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।