অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এদিকে অবরোধের আগের রাতে গতকাল শনিবার (২৩শে ডিসেম্বর) রাজধানীর মিরপুর ও কলাবাগানে এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তারও আগে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান প্রান্তের টোল প্লাজায় সময় ট্রান্সপোর্ট লিমিটেডের বাসে আগুন দেয়া হয়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। ২১, ২২ ও ২৩শে ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি এবং ২৪শে ডিসেম্বর (রোববার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।