সারা দেশে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছে জাহাজ মালিকদের একাংশ, বকেয়া পাওনা আদায়ের দাবিতে। গতকাল বুধবার রাত থেকে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ রেখেছেন মালিকেরা।
দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহণ রুটে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল-ডব্লিউটিসি ভেঙে আলাদা সংগঠন আইভোয়াক গঠিত হওয়ার এক দিনের মাথায় লাইটারেজ জাহাজ মালিকেরা তাদের পণ্য বোঝাইকৃত জাহাজ থেকে সব ধরনের পণ্য খালাস বন্ধের এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়।
জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের বিসিভোয়া কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম, ঢাকা, খুলনাসহ দেশের নানা অঞ্চলের নদী এবং ঘাটে ১০ লাখ টনেরও বেশি পণ্য বোঝাই কয়েকশ জাহাজ পণ্য নিয়ে অলস বসে আছে।
জাহাজ মালিকেরা বিভিন্ন এজেন্টের কাছে প্রায় ৫৫৩ কোটি টাকা বকেয়া ভাড়া পায়। এই ব্যাপারে সঠিক কোনো উদ্যোগ না নিয়ে সম্প্রতি জাহাজ মালিকদের একটি পক্ষ আলাদা করে জাহাজ বরাদ্দ দেওয়া শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন।
বকেয়া পাওনা ও আলাদা জাহাজ বরাদ্দকারীদের ব্যাপারে সিদ্ধান্ত না এলে এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।