বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর (বীর উত্তম) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি–১(রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
পাশাপাশি আজ বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে তার চলা সম্ভব না হওয়ার কারণে দলটির রাজনীতি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন শাহজাহান ওমর। তিনি বলেন, আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিলো। না গিয়েই দলের গ্রহণ যোগ্যতা কমে গিয়েছে, তারপর ২০১৮ সালে উচিত ছিল না, কিন্তু গিয়েছিল। আবার এবার যাওয়া উচিৎ ছিল কিন্তু যায়নি।
নৌকা প্রতীকে নির্বাচন করার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, স্বতন্ত্র বলে কিছু আছে নাকি? আমি যখন একটা বেস্ট পার্টির প্রতীক পেয়েছি, তাহলে স্বতন্ত্র কেন নির্বাচন করবো?
সাবেক এই আইন প্রতিমন্ত্রী রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বাসে অগ্নি সংযোগের মামলায় বুধবার (২৯শে নভেম্বর) জামিন পেয়ে মুক্ত হয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।